মনোনয়ন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়
দি নিউজ লায়নঃ মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়। এদিন আলিপুরে ডিএম অফিসে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিক্ষোভ শুরু হয়।
বাবুলের কনভয় আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পুলিশের সামনেই বিক্ষোভ দেখানো হয়। প্রসঙ্গত এবার টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। এই কেন্দ্রে বাবুলের প্রতিপক্ষ অরূপ বিশ্বাস।

Post a Comment